র্যাবকে নিয়ে ডয়চে ভেলেতে সাক্ষাৎকার দেওয়া যুবক গ্রেপ্তার
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে র্যাবকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ (সোমবার) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দেশি-বিদেশি মাদকসহ তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন নাফিজ মোহাম্মদ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশি মদের বোতল, ৩২টি কোলার ক্যান। এছাড়া একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা পাওয়া গেছে তার কাছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
ভাটারা থানা পুলিশ জানিয়েছে, এর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ