ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জো রুটের কাছে হেরে গেলেন বিরাট কোহলি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ১২:১৭

বিশ্বের অন্যতম সেরা ধনী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফোর্বসের সাম্প্রতিক তালিকায় আয়ের বিচারে তিনি রয়েছেন ৬৬তম স্থানে। কিন্তু বিশ্বের ধনী অধিনায়ক কোহলি নন, ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিছুদিন পরেই রুট এবং কোহলি টেস্ট সিরিজে মুখোমুখি হবেন। তার আগে আয়ের বিচারে রুট হারালেন কোহলিকে।

এমনকি ইংল্যান্ডের জফ্রা আর্চারের মতো ক্রিকেটারও কোহলির থেকে বেশি বেতন পান বোর্ড থেকে। ইংল্যান্ড বোর্ড টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটারদের জন্য আলাদা চুক্তি করে। লাল বলের ক্রিকেটাররা বছরে ৭ লাখ পাউন্ড (আনুমানিক ৭.২২ কোটি টাকা) পান। কোহলি সেখানে বোর্ডের ‘এ+’ বিভাগের তালিকাভুক্ত হয়ে বছরে ৭ কোটি টাকা পান। অর্থাৎ অধিনায়ক হিসেবে রুটের থেকে প্রায় ২২ লাখ টাকা কম পান কোহলি।

রুট বিশ্বের যে কোনো অধিনায়কদের থেকে বেশি টাকা পান। তবে স্পন্সর এবং অন্যান্য হিসাব ধরলে রুট অবশ্য কোহলির তুলনায়ও আসবেন না। কোহলি অনেকটা এগিয়ে এসব দিক থেকে। 

তাছাড়া ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটাররা বছরে ১ লাখ ৭০ হাজার পাউন্ড (আনুমানিক ১.৭৫ কোটি) পান। সেখানে ভারতের ‘এ’ এবং ‘বি’ তালিকাভুক্ত যারা রয়েছেন, তারা অনেকটাই বেশি পান। ‘এ’ তালিকাভুক্তরা পান বছরে ৫ কোটি। ‘বি’ তালিকাভুক্তরা পান বছরে ৩ কোটি।

প্রীতি / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড