ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

করোনায় রেকর্ড ১৬ হাজার শনাক্ত : মৃত্যু ২৩৭


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৭-২০২১ বিকাল ৭:৪৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ২৩৭ জনের মৃত্যু হয়েছে। গত তিন সপ্তাহ যাবৎ প্রায় প্রতিদিনই ২০০ বা তার কাছাকাছি সংখ্যক মৃত্যু হচ্ছে করোনায়। এরমধ্যে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো করোনায় আড়াইশ মৃত্যুর ঘর অতিক্রম করে। গত এক বছরেরও বেশি সময়জুড়ে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশে ২০ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে। গত এক বছরে দেশে যত মানুষ করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ১ দশমিক ৬৫ শতাংশের মৃত্যু হয়েছে এই রোগে। বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেশের আরও ১৬ হাজার ২৩০ জনের দেহে। শনাক্তের এই সংখ্যা এ যাব‍ৎকালের সর্বোচ্চ। এক দিনে এত রোগী এর আগে শনাক্ত হয়নি। এর আগে গত ২৬ জুলাই এক দিনে শনাক্ত হয়েছিলেন ১৫ হাজার ১৯২ জন, যা আজকের আগে ছিল সর্বোচ্চ শনাক্ত। গত ১৮ জুলাইতে মোট রোগীর সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে যায়। সে হিসাবে গত ১০ দিনে সব শেষ এক লাখ রোগী শনাক্ত হলেন। মহামারী শুরুর পর থেকে সব মিলিয়ে এই শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে। গত বছর থেকে দুটি আলাদা ওয়েভে দেশে করোনার উচ্চ সংক্রমণ দেখা গেলেও চলতি বছরের জুনের প্রথমার্ধ থেকেই করোনা শনাক্তের পরিমাণ ব্যাপকহারে বাড়তে শুরু করেছে। বিগত কয়েক সপ্তাহ প্রায় প্রতিদিনই ১০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে দেশে।

স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৫৬ হাজার ১৫৭টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৮৭৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ৯৭ হাজার ১৫৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ১৫ হাজার ৪৩১টি।

এর আগে মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭, রোববার ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬ ও বৃহস্পতিবার ১৮৭ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জামান / জামান

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল