শিল্প-কারখানা খুলে দিতে মালিকদের ফের অনুরোধ
বিধিনিষেধের মধ্যে শিল্প-কারখানা খুলে দিতে সরকারের কাছে ফের অনুরোধ জানিয়েছেন মালিকরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানিয়েছেন তারা। সাক্ষাৎ শেষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আমরা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। যে লকডাউন চলছে তা থেকে সব ধরনের শিল্প-কারখানা যেন আওতার বাইরে রাখা হয়, সে অনুরোধ করতে এসেছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং দ্রুত সিদ্ধান্ত দেবেন বলে মন্ত্রিপরিষদ সচিব আশ্বস্ত করেছেন বলেও জানান ফারুক।
শুধু গার্মেন্টস নয়, সব শিল্পপ্রতিষ্ঠান খোলার অনুমতির জন্য অনুরোধ জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আবারো অনুরোধ করেছি, এটাকে যেন লকডাউনের বাইরে রাখা হয়। সবকিছু বিচার বিবেচনা করে আমরা এ অনুরোধ জানিয়েছি।
গত ১৮ জুলাই থেকে শ্রমিকদের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, এ পর্যন্ত ৩০ হাজারের বেশি শ্রমিককে টিকা দেয়া হয়েছে। যারা ফ্যাক্টরির আশপাশে থাকেন তারা টিকা দিতে নিরাপদ অনুভব করেন, গ্রামে থাকলে টিকা দিতে চান না।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, শিল্প-কারখানা বন্ধ থাকলে সমস্যা হচ্ছে সাপ্লাই চেইনটা ভেঙে যাচ্ছে। তাই আমরা মনে করি ইন্ডাস্ট্রি খুলে দেওয়া দরকার। সেজন্য সেটা বলতে এসেছি এবং এটি দাবি জানিয়েছি। আমরা আন্তর্জাতিক অনেক দেশের সঙ্গে প্রতিযোগিতা করছি। এই সময় যদি লকডাউনে সবকিছু বন্ধ রাখি তাহলে বাজার হারানোর একটা শঙ্কা থাকবে।
জামান / জামান
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির