এসএমএসের মাধ্যমে দেয়া হচ্ছে এনআইডি নাম্বার
মহামারী করোনা ভাইরাসের টিকা নিতে হলে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম্বার প্রয়োজন। যাদের এনআইডি নম্বর নেই তারা সহসাই টিকার আওতায় আসতে পারছেন না। তবে যাদের বয়স হয়েছে কিন্তু এনআইডি কার্ড করেননি, তাদের জন্য নতুন এনআইডি করার সুযোগ দিচ্ছে অনুবিভাগটি।
বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে নতুন এনআইডি করা এবং অনলাইন থেকে কার্ড প্রিন্টসহ যাবতীয় সেবা পাওয়া যাচ্ছে। সরকারি নির্দেশনা না থাকলেও কঠোর বিধিনিষেধে স্বল্পসংখ্যক জনবল দিয়ে মুহূর্তের মধ্যেই জনসাধারণের কাছে এনআইডি সেবা পৌঁছে দিতে সচেষ্ট ভূমিকা পালন করছেন অনুবিভাগটির মহাপরিচালক (ডিজি) একেএম হুমায়ুন কবীর।
এনআইডি ডিজি জানান, শুরু থেকে আমরা নিয়মিত অফিস করছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন শিফটে অফিস করছেন। আমাদের জন্য যাতে কোনো মানুষ বিপদে না পড়েন, সেজন্য অত্যাবশ্যকীয় সার্ভিস দিয়ে যাচ্ছি। আমরা কোভিডকে সামনে রেখেই কাজটা করেছি। সাধারণ মানুষ যেন এসএমএস দেখেই বুঝতে পারেন তাদের এনআইডি হয়ে গেছে। এসএমএসের বিষয়টি আগে থেকেই ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে এটা কাজ করছিল না। আমাদের টেকনিশিয়ানরা বিষয়টির সমাধান করেছেন।
উল্লেখ্য, এখন থেকে নতুন ভোটার হওয়ার আবেদনে দেয়া মোবাইল নম্বরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম্বার এসএমএসের মাধ্যমে চলে যাবে। এতদিন এনআইডি নাম্বার জানার জন্য নির্বাচন অফিসে বা ১০৫ নম্বরে মেসেজ করে অপেক্ষা করতে হতো। কিংবা কল সেন্টারে ফোন করে জানতে হতো। সমস্যার সমাধান হওয়াতে এনআইডি নাম্বারের জন্য এখন আর অপেক্ষা করতে হবে না।
গত ১৬ মে থেকে নাগরিকদের সুবিধার জন্য করোনাকালে অনলাইনে ভোটার হওয়ার আবেদন করার সুযোগ দেয় কমিশন। সেবাটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনলাইনে এনআইডি সেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৮৩ লাখ ৭১ হাজার ৫৬৫ জন। নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন ৮ লাখ ১৩ হাজার ৮৭ জন। সংশোধনের জন্য আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৬০৬ জন। হারানো এনআইডি পুনরায় তুলেছেন ২ লাখ ৮ হাজার ৮৭৩ জন এবং অনলাইন থেকে এনআইডি নিজেই ডাউনলোড করেছেন ৫০ লাখ ৩২ হাজার ২৮৯ জন। এই সময়ে অনলাইনে মোট সেবা নিয়েছেন ৬৬ লাখ ৮৯ হাজার ৮৫৫ জন।
জামান / জামান
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ