২৪ ঘণ্টায় ১৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত
বৈশ্বিক করোনা মহামারির মধ্যে প্রতিদিন ঢাকায় আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে৷ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ১৮১ জন। এনিয়ে চলতি বছরে সারাদেশে এ পর্যন্ত ২ হাজার ২৯২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৭ জুলাই সকাল ৮টা থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী হয়েছেন ১৫৩ জন। এর মধ্যে ঢাকায় ১৫০ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩ জন। আর বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৫৬৮ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫৭ জন এবং রাজধানীর বাইরে ১১ জন।
চলতি বছরে সারাদেশে এ পর্যন্ত ২ হাজার ৯৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫২৬ জন। এছাড়া রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪টি মৃত্যুর তথ্যও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে ঢাকায় জলাধারগুলো মশার অভয়াশ্রম। বাড্ডা-গুলশান লিংক রোডের গুদারাঘাটের লেকের পাড়ে গিয়ে দেখা গেছে, অসংখ্য মশা দিনের বেলা পানির উপর আশ্রয় নিয়েছে৷ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ মশাগুলোই সন্ধ্যার পর আশেপাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে৷ মশার উৎপাতে অনেকে এলাকা ছাড়াও হয়েছেন।
প্রীতি / প্রীতি
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ