ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্র্যাক ব্যাংক 

নিট মুনাফায় ৩২% প্রবৃদ্ধি অর্জন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ৩:৫

অনেক চ্যালেঞ্জিং বাজার পরস্থিতি সত্ত্বেও ২০২২ সালে সামষ্টিকভাবে (কনসলিডেটেড ভিত্তিতে) কর-পরবর্তী নিট মুনাফায় ব্র্যাক ব্যাংক ৩২% প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২২ সালে সহযোগী প্রতিষ্ঠানসহ সামষ্টিকভাবে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৬১২ কোটি টাকায়, যা ২০২১ সালে ছিল ৪৬৫ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক এককভাবে (স্ট্যান্ডঅ্যালোন ভিত্তিতে) ২০২২ সালে ৫৭৬ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যা ২০২১ সালের ৫৫৫ কোটি টাকার তুলনায় ৩.৯০% বেশি। চ্যালেঞ্জিং বাজার পরস্থিতিতেও ব্র্যাক ব্যাংক অত্যন্ত শক্তিশালী ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্র্যাক ব্যাংক আমানতে ২৪% এবং ঋণ ও অ্যাডভান্সে ২৮% প্রবৃদ্ধি অর্জন করেছে।

৩০ এপ্রিল ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ২০২২ সালের আার্থিক ফলাফল ঘোষণা করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। স্থানীয় ও বিদেশী বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পূজিঁবাজার বিশেষজ্ঞবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা ব্যাংকের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ২০২২ সালে ব্যাংকের আর্থিক ফলাফল, উল্লেখযোগ্য অর্জন, অগ্রগামী অবস্থান ও ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। (বিজ্ঞপ্তি)

Sunny / Sunny

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত