বিমানবন্দরে স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্সসহ আটক ১
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপসহ রাসেল আহমেদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি–১ এলাকার বাইরে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে শরীর তল্লাশি করে তার কাঁধব্যাগ থেকে ৪৯৮ দশমিক ৩ গ্রাম স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
জব্দকৃত স্বর্ণালংকারগুলোর মান ২১ থেকে ২২ ক্যারেট এবং উদ্ধার হওয়া সব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল আহমেদ জানান, বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক একটি স্বর্ণ চোরাচালান চক্রের রিসিভার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানা-য় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় স্বর্ণ ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে এপিবিএন সক্রিয় রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে