ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-৩-২০২৬ দুপুর ২:৫৭

ফ্যাশন সচেতন ও রুচিশীল ক্রেতাদের বিপুল উপস্থিতিতে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে চলছে দেশের শীর্ষস্থানীয় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসব। আনুষ্ঠানিকভাবে গত ১৩ মার্চ উদ্বোধন হওয়া এ আয়োজন চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। আয়োজন ঘিরে এই সুবিশাল স্টোরে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
এই বিশেষ ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসবের মূল লক্ষ্য হলো আধুনিক ও রুচিশীল ক্রেতাদের সামনে অনন্য ও লাক্সারি রিটেইল অভিজ্ঞতা তুলে ধরা। একটি ফ্ল্যাগশিপ স্টোর হিসেবে এটি কেবল কেনাকাটার জন্য নয়, বরং রুচিশীল ক্রেতাদের জন্য শৈল্পিক অভিজ্ঞতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। আধুনিক নকশা ও পরিমিত আভিজাত্যের সমন্বয়ে সাজানো এই স্টোরে আগত দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ ইন-স্টোর সারপ্রাইজ।
আয়োজনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ কালেকশন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিটি বিভাগ এমনভাবে সাজানো হয়েছে যেন ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের কালেকশন ঘুরে দেখতে পারেন।
এ বিষয়ে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার শাহিন আলম বলেন, “বনশ্রী এলাকার ক্রেতাদের পক্ষ থেকে আমরা যে অভাবনীয় সাড়া পাচ্ছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ক্রেতাদের জন্য আভিজাত্য আর আন্তর্জাতিক মানের রিটেইল কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই গ্র্যান্ড ওপেনিং উৎসবের মাধ্যমে আমরা ফ্যাশনপ্রেমীদের সাথে আরও নিবিড়ভাবে সংযুক্ত হতে পেরেছি।”
আগামী ১৭ মার্চ পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়সূচী অনুযায়ী এই বিশেষ উৎসব সকলের জন্য উন্মুক্ত থাকবে। এরপর থেকে নিয়মিত সময়ে সেবা প্রদান করবে স্টোরটি। সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ বনশ্রীতে এই ফ্ল্যাগশিপ স্টোরটির উদ্বোধন ইল্লিয়ীনের পথচলায় একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত