পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা
বাংলাদেশে পাইলট হওয়ার স্বপ্ন দেখা অনেক মেধাবী শিক্ষার্থীর জন্য নতুন সুযোগ তৈরি করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে ক্যাডেট পাইলট তৈরি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
শৈশবে অনেকেই বড় হয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখে। তবে পর্যাপ্ত অর্থনৈতিক সামর্থ্য না থাকায় অনেক মেধাবী শিক্ষার্থীর সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হয় না। এই বাস্তবতা বিবেচনায় এনে ইউএস-বাংলা এয়ারলাইন্স পরিকল্পিতভাবে মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।
২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ–৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে দেশের বিমান পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে তাদের বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। খুব শিগগিরই আরও চারটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বিমান বহর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে পাইলটের চাহিদাও বাড়ছে। বিশ্বজুড়েই বিভিন্ন বিমানসংস্থা বর্তমানে পাইলট সংকটে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় গত তিন বছর ধরে ইউএস-বাংলা এয়ারলাইন্স নিজস্ব পরিকল্পনায় ক্যাডেট পাইলট তৈরির উদ্যোগ নিয়ে কাজ করছে।
চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণের জন্য ক্যাডেট পাইলট বাছাই ও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে ফ্লাইট ট্রেনিং সম্পন্ন করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কমার্শিয়াল পাইলট লাইসেন্স অর্জন করবেন। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তারা ইউএস-বাংলা এয়ারলাইন্সে ট্রেইনি ফার্স্ট অফিসার হিসেবে যোগদানের সুযোগ পাবেন।
ক্যাডেট পাইলট প্রোগ্রামে আবেদনের জন্য শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৫ পেতে হবে এবং ইংরেজিতে জিপিএ–৪ থাকতে হবে। পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্যে অন্তত দুটি বিষয়ে জিপিএ–৫ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ–৪ থাকতে হবে। একইভাবে এইচএসসি পরীক্ষায়ও ন্যূনতম জিপিএ–৫ এবং ইংরেজিতে জিপিএ–৪ থাকতে হবে। এছাড়া পদার্থবিজ্ঞান ও গণিতের মধ্যে অন্তত একটি বিষয়ে জিপিএ–৫ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ–৪ থাকতে হবে।
ক্যাডেট পাইলট নির্বাচনের জন্য আবেদনকারীদের আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান), পাইলট অ্যাপটিটিউড টেস্ট, সাইকোমেট্রিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আবেদনের সময় বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৬৮ সেমি এবং মেয়েদের ক্ষেত্রে ১৬৪ সেমি হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে এবং প্রার্থীদের অধূমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, ক্যাডেট পাইলট বাছাই প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আগ্রহী শিক্ষার্থীরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটের ক্যারিয়ার পেইজে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১১ এপ্রিল ২০২৬।
প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, এই উদ্যোগের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের পাইলট হওয়ার স্বপ্ন পূরণের পাশাপাশি দেশে দক্ষ এভিয়েশন জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে