নতুন এমডি অ্যান্ড সিইও যোগদান
দেশের শীর্ষস্থানীয় এনবিএফআই- বাংলাদেশ ফাইন্যান্সের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল এ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সুমিত পোদ্দার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ছাড়পত্র পাওয়ার পর আজ যোগ দেন তিনি। ২ মে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালে যোগ দেয়ার আগে সুদীর্ঘ ১৩ বছরের গৌরবাজ্জল ক্যারিয়ারে সুমিত পোদ্দার বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের স্ট্রাকচার্ড ফাইন্যান্সকে লিড দিয়েছেন। এর আগে সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের কর্পোরেট অ্যাডভাইজরির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও রিভার স্টোন ক্যাপিটাল লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডে কাজ করেছেন বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে সুমিত পোদ্দার বলেন, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালে শীর্ষপদে যোগ দিতে পেরে তিনি গর্বিত; প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যে অবদান রাখবেন বলেও জানান তিনি। সুমিত পোদ্দার একজন অত্যন্ত অভিজ্ঞ আর্থিক পেশাদার ব্যক্তিত্ব; যিনি অভিজ্ঞতার সাথে পোর্টফোলিও ব্যবস্থাপনা, কোম্পানি একত্রীকরণ ও অধিগ্রহন, আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহ, ঋণ এবং ইক্যুইটি অর্থায়ন, লেনদেন পুনর্গঠনসহ বিভিন্ন আর্থিক লেনদেনে গ্রাহকদের পরামর্শমূলক পরিষেবা প্রদানে বিশেষজ্ঞ। এমনকী অভিজ্ঞতার বিস্তৃত পরিসরে রয়েছে প্রযুক্তি, টেলিকম, ব্যাংক এবং এনবিএফআই, বিদ্যুৎ, শিল্প, রিয়েল এস্টেট, উৎপাদন এবং ভোগ্যপণ্যসহ বিভিন্ন খাতে গ্রাহকদের পরামর্শ দেওয়ার বাস্তবতা। তার দক্ষতা এবং জ্ঞান গ্রাহকদের সিদ্ধান্ত নিতে এবং তাদের আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করে। (বিজ্ঞপ্তি)
Sunny / Sunny
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই