রিয়েলমি
চ্যাম্পিয়ন সিরিজের সি৩৩ ফোনের নতুন ভ্যারিয়েন্ট
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এর চ্যাম্পিয়ন সিরিজ থেকে সি৩৩ ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম সহ একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে নিয়ে এসেছে। স্টাইলিশ এই ডিভাইসটিতে রয়েছে ৮.৩ মিলিমিটার আলট্রা স্লিম বাউন্ডলেস সি ডিজাইন।
ডিভাইসটির স্লিম ডিজাইনের কারণে ব্যবহারকারীরা খুব সহজেই ফাস্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের নাগাল পাবেন। এই ডিজাইনের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এর ডায়নামিক ভিজ্যুয়াল লাইট ইফেক্টের কারণে ডিভাইসটি বিভিন্ন দিক থেকে অনিন্দ্য সুন্দর দেখায়। পাশাপাশি যারা আধুনিক ডিজাইন পছন্দ করেন তাদের জন্য অ্যাকুয়া ব্লু ও যারা ক্লাসিক ডিজাইন পছন্দ করেন তাদের জন্য নাইট সি, এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে স্টাইলিশ রিয়েলমি সি৩৩ স্মার্টফোনটি। ডিভাইসটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসল্পে এবং ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত দেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে ঝকঝকে পরিস্কার এইচডি রেজ্যুলুশন ও স্মুথ রিফ্রেশ রেট।
ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যা ৩০ এফপিএসে (ফ্রেম পার সেকেন্ড) ১০৮০ পিক্সেলের ভিডিও ধারণে সক্ষম। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা ৩০ এফপিএসে ৭২০ পিক্সেলের ভিডিও ধারণে সক্ষম। এই ক্যামেরাগুলো ব্যবহারকারীদের দিচ্ছে একদম নিখুঁত ও ঝকঝকে ছবি তোলার নিশ্চয়তা। এছাড়া, ডিভাইসটিতে ব্যবহৃত সিএইচডিআর অ্যালগরিদম টেকনোলোজির মাধ্যমে ব্যবহারকারীরা অতিরিক্ত দিনের আলোতেও নিখুঁত ও ঝকঝকে ছবি তুলতে পারবেন।
রিয়েলমি সি৩৩ ফোনের নতুন এই ভ্যারিয়েন্টে আরও রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। ডিভাইসে সারা দিন চার্জ থাকার নিশ্চয়তা দিচ্ছে শক্তিশালী এই ব্যাটারি। এই ফোনে আরও আছে ৩৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা। শক্তিশালী এই ব্যাটারির মাধ্যমে ব্যাবহারকারীরা মাত্র একবার চার্জ দিয়েই ৩৬.৭ ঘণ্টা পর্যন্ত কথা বলার সুযোগ পাবেন; পাশাপাশি, ৮৪.৭ ঘণ্টা একটানা গান শোনা যাবে এবং ভিডিও কনটেন্ট উপভোগ করতে পারবেন ১৪ ঘণ্টা পর্যন্ত। মাত্র ৫ শতাংশ চার্জেও ডিভাইসটি ৪৩.৬ ঘণ্টা পর্যন্ত সচল থাকবে।
৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম সহ নতুন ভ্যারিয়েন্টের এই রিয়েলমি সি৩৩ স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৫,৯৯৯ টাকায়। (বিজ্ঞপ্তি)
Sunny / Sunny
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম