ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

এলজিইডির ড্রাইভার হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৬-৫-২০২৩ দুপুর ২:৬
এলজিইডির ড্রাইভার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত মূল আসামি টিপু”কে দীর্ঘ ১৪ বছর পর রাজধানীর মোহাম্মদপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-২।এবিষয় র‍্যাব বলেন,২০০৩ সালের ২০ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার ইঞ্জিনিয়ার কলোনীর একটি ভবনের সামনে ফুটপাতের উপর পূর্ব শত্রুতায় ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসমক্ষে এলোপাতাড়ি গুলি করে এলজিইডির মাস্টার রোলে নিযুক্ত ড্রাইভার মোঃ মিজানুর রহমান ওরফে রিপন (১৯)কে হত্যা করে।
 
বর্ণিত ঘটনায় ভিকটিমের বড় বোন মোছাঃ হিরণ বেগম বাদী হয়ে গ্রেফতরকৃত আসামী সহ আরো ০২ জনকে অভিযুক্ত করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যাহার মামলা নং-৭৩/২০০৩, তারিখ-২১/০৪/২০০৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলার তদন্তকারী অফিসার মামলাটি তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড সাজা প্রদান করে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উল্লেখ্য যে, বর্ণিত মামলাটি থানায় রুজু হওয়ার পর থেকে গ্রেফতারকৃত আসামীসহ অপরাপর আসামীরা আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকা সহ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আত্মগোপন করে বলে জানা যায়। উক্ত তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মোমিনুল ইসলাম ওরফে টিপু’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-২ এর একটি অভিযানিক দল প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখে।
 
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি চৌকস আভিযানিক দল গত ০৫ মে ২০২৩ ইং তারিখ ৬.৫০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মোমিনুল ইসলাম ওরফে টিপু (৪৩) পিতা- মৃত এমএ খালেক মাষ্টার, থানা-কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে দীর্ঘ ১৪ বছর পর গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ মোমিনুল ইসলাম,টিপু জানায় যে, উক্ত ঘটনার পর থেকে গ্রেফতার এড়ানোর জন্য প্রথমে কিছুদিন ঢাকার বাহিরে এরপর দীর্ঘ সময় ধরে তাবলীগের চিল্লায় গিয়ে থাকে অবশেষে সে রাজধানীর মোহাম্মদপুরে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি উক্ত চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এই ধরনের অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল

শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী

আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব