কলকাতায় আন্তর্জাতিক সাংস্কৃতিক আড্ডা ও শিল্পীদের মিলন মেলা
'বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ' কলকাতার উদ্যোগে আন্তর্জাতিক সাংস্কৃতিক আড্ডা ও কবিপক্ষ গত ৭ মে (রোববার) বিকেলে উদযাপন হয়েছে । বাংলা নববর্ষ ১৪৩০ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ভারত ও বাংলাদেশের শিল্প-সাহিত্য – সংস্কৃতি অঙ্গনের আমন্ত্রিত গুণীজনদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠান। অনুষ্ঠানটি সংস্থার কলকাতা কার্যালয় ১৯ বনমালী নস্কর রোড এর প্রতীক্ষা ভবনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর আয়োজক প্রতিষ্ঠানের কর্নধার কবি ও লেখক দীপক বন্দােপাধ্যায় তাদের সংস্থা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের আন্তর্জাতিক কর্মকাণ্ড নিয়ে স্বাগত বক্তব্য রাখেন। তারপর বাংলাদেশের আমন্ত্রিত লেখক ও সমাজ সেবক আসাদুজ্জামান জুয়েল এবং কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীনকে ফুলের তোড়া দিয়ে, ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিষয় ভিত্তিক আলোচনা,গান,নৃত্য, আবৃত্তি ও স্ব-রচিত কবিতা পাঠে মেতে উঠলেন অনেক প্রতিষ্ঠিত কবি, লেখক, বাচিক ও সঙ্গীত শিল্পীরা ।
বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশের দুই প্রতিনিধি। আলোচনার বিষয় ছিলো "বিশ্ব সাহিত্যের বিস্ময় রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সন্দ্বীপ।
পরবর্তীতে যে সব খ্যাতনামা কবি, লেখক, সঙ্গীত শিল্লী, বাচিক ও নৃত্য শিল্পী তাদের প্রতিভা দিয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত ও আনন্দ মুখর করে তোলেন তারা হলেন সুধাংশু রঞ্জন সাহা, রেখা রায়,উজ্জ্বল চট্টােপাধ্যায়, ব্রজেন্দ্র নাথ ধর,রাজদীপ পুরী,শিপ্রা সাধক,সুস্মিতা দাস চৌধুরী, রাজদীপ মজুমদার, মৌসুমী সরকার, মৌসুমী আদক,প্রশান্ত সরকার, উর্বী বন্দ্যোপাধ্যায়, ডক্টর রতন ঘোষ সহ আরও অনেকে।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলে হ্যালো টেস্টিং ও বার্তা এখন।
অনুষ্ঠানে আগত গুনীজনরা বাংলাদেশের সাহিত্য চর্চা,সাহিত্যা ও সংস্কৃতি অঙ্গন সহ সকল বাংলাদেশীদের অতিথি পরায়নতা ও আন্তরিক মনোভাবের কথা তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।সর্বোপরি এই অনুষ্ঠানটি দুই বাংলার সাহিত্যােমোদীদের মাঝে নতুন এক সেতুবন্ধন গড়ে তূলেছে। যে সম্পর্কের রেশ ধরে দুই বাংলায় এমন অনেক সাহিত্য উৎসবের সুচনা ঘটলো বলে সবাই মতামত ব্যক্ত করেন।
সবশেষে দেশ কালের সীমানা ছাড়িয়ে জাতি ধর্ম ও ভাষা নির্বিশেষে মানুষের হৃদয়ের শুভ সত্তা জাগিয়ে তোলা ছাড়াও অন্তরাল থেকে তরুণ প্রতিভাকে সামনে তুলে আনার কাজ আরও দৃঢ়ভাবে করার কথা শোনান 'বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ' এর কর্ণধার দীপক বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগী শিক্ষিকা মুন মুন বন্দ্যোপাধ্যায়।
এমএসএম / এমএসএম
ঈদে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ সিনেমায় শিল্পী নির্ধারণে চাঁদপুরের রেজাউল করিম
সামাজিক সমস্যা নিয়ে সরব হলেন দীপিকা
ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী
টেলিভিশনের পথচলার পর চলচ্চিত্রে কাজ করছেন সুশোভন সোনু
ফ্যাশন মডেল ও অভিনেত্রী জয়া মির্জা, বড়পর্দায় কাজের স্বপ্ন
‘প্রিন্স’–এর টিজারে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান
ঈদে আসছে তানজিনা রুমার গান ‘যৌবন’, পরিচালনায় আলী জুলফিকার জাহেদী
কাজে সততা ও নিষ্ঠা থাকলে অনেক দূর যাওয়া যায় : রাবিয়া জাহান পারি
এবার ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা অরোরা
‘বাবা মারা যাওয়ার পরে সব বদলে যায়’
৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর
ঈদে মুক্তির অপেক্ষায় আছে ইরা তালুকদারের ‘ভালবাসি তোমায়’
আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা
Link Copied