গরমে শরীর সুস্থ্য রাখবেন যেভাবে
নিশাত শারমিন নিশি
প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান
পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের শারীরিক অবস্থায় পরিবর্তন হতে শুরু করে। প্রচন্ড গরমে শরীরে রেস বা চুলকানি , মাথা ঘুরানো , রক্তচাপ বৃদ্ধি , হজমে সমস্যা, হাত পায়ে জ্বালাপোড়া সহ ডিহাইড্রেশন বেশ কমন সমস্যা। প্রচন্ড তাপে স্বাভাবিকভাবেই সুস্থ থাকাটা একটু কঠিন। তাই অসুস্থ হওয়া থেকে মুক্তি পেতে চাইলে মেনে চলতে হবে বেশকিছু টিপস। যেমন-
প্রচন্ড গরমে সুস্থ থাকতে হলে পান করুন প্রচুর পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার। পানির ঘাটতি হলে ডিহাইড্রেশন দেখা দেয় যার ফলে সৃষ্টি হতে পারে নানাবিধ শারীরিক অসুস্থতা। সে ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বাইরের পানীয় গ্রহণ না করে বাসার তৈরি ফলের জুস, ডাবের পানি এমনকি বিশুদ্ধ স্বাভাবিক পানি স্বাস্থ্যের জন্য উপকারী। প্যাকেটজাত জুস খাওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা এই সকল প্রিজারভেটিভ শরীরকে আনহেলদি করার জন্য যথেষ্ট।
বিকেলের নাস্তা হিসেবে অনেকেই ভাজাপোড়া খাবার পছন্দ করেন। তবে প্রচণ্ড গরমে অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়েয়ে চলাই ভালো।
প্রচন্ড গরমে খেতে পারেন ডেটক্স ওয়াটার। রেসিপি: ৫০০ এম এল পানিতে শসা, পুদিনা পাতা, মালটা কিছু লেমন স্লাইস কয়েক ঘণ্টা ভিজিয়ে অল্প অল্প পরিমাণে পান করলে শরীর ডিটক্সিফাই হওয়ার সাথে সাথে হাইড্রেটও থাকবে।
অতিরিক্ত গরমে খাবার হিসেবে সবজি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। অতিরিক্ত ফাইবার হজমে অসুবিধা করতে পারে। সেক্ষেত্রে কম তেল ব্যবহার করে রান্না করা যেতে পারে লাউ বা পেঁপের তরকারি । এতে মাছ অথবা মুরগির মাংস দিয়ে রান্না করেও আলাদা একটি আইটেম তৈরি করা যেতে পারে যা দুপুরে বা রাতে মেইন কোর্স হিসেবে খাওয়া যেতে পারে। এই ধরনের পানি জাতীয় সবজি শরীর ঠান্ডা রাখতে এবং পানির চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন মিনারেলস এর ঘাটতি পূরণেও সাহায্য করে।
গরমে পাওয়া যায় প্রচুর পরিমাণে পানি জাতীয় ফল। আমাদের দেশে যে ঋতুতে যে ধরনের ফল গ্রহণে শরীর সুস্থ থাকে সেটিই আমাদের জন্য সহজলভ্য। তাই গরমে খাওয়া যেতে পারে তরমুজ বা বাঙ্গির জুস, বেলের শরবত , লেবুর শরবত ইত্যাদি । এছাড়া সপ্তাহে অন্তত তিন দিন খেতে পারেন ডাবের পানি। এ ধরনের ফলমূল মিনারেলসের ঘাটতি পূরণের পাশাপাশি শরীরকে সতেজ এবং চাঙ্গা রাখে।
প্রচন্ড গরমে খাদ্য তালিকায় যেটি না রাখাই ভালো সেটি হলো "ক্যাফেইন"। অনেকেরই অভ্যাস থাকে সারাদিনে পাঁচ ছয় কাপ চা কফি গ্রহণ করা। গরমে ক্যাফেইন গ্রহনে শরীর পানি শূন্য হওয়ার ঝুঁকি থাকে। সেক্ষেত্রে খাওয়া যেতে পারে র-চা, গ্রিন টি, মাসালা-টি ইত্যাদি।
তবে গরমে খাবার দাবার সঠিকভাবে গ্রহণ করার পাশাপাশি লাইফস্টাইলের দিকেও নজর দিতে হবে। গরমে অনেকেরই অভ্যাস থাকে বাইরে ঘোরাঘুরি করার। এতে করে উচ্চ রক্তচাপ , মাইগ্রেন, স্কিনের নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তাই প্রয়োজন ছাড়া রোদে না যাওয়াই ভালো। এ সময় একটু ঠান্ডা পরিবেশে থাকলে অনেকটা ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
Sunny / Sunny
বর্ষাকালের অসুখ-বিসুখ
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান