বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
নিশাত শাহরিয়ার
বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) কার্যকরী নির্বাহী কমিটির সাধারণ নির্বাচনে ডা: আব্দুল্লাহ আল মামুন প্রেসিডেন্ট এবং অ্যাডভোকেট ডা: মো: তৌহিদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি রাজধানীর আগারগাঁও আর্কাইভ ও গ্রন্থাগার অধিদফতরের মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ২৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনাকারী কমিটির প্রধান নির্বাচন কমিশনার ডা: টি এম মনজুরুল ইসলাম।
নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডা: প্রদীপ কুমার সাহা, ডা: সফিউল্লাহ প্রধান, ডা: আরিফ জুবায়ের, ডা: মহসীন কবীর লিমন, ডা: মাজহারুল ইসলাম অনু, ডা: মোহাম্মদ মাহতাব উদ্দিন ও ডা: মোসলেম পাটোয়ারী।
নতুন কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা: মিজানুর রহমান, ডা: আনিসুজ্জামান, ডা: তোফায়েল তপু এবং ডা: নাজমুল ইসলাম।
নির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে ডা: মো. আলাউদ্দিন, সহকারী অর্গানাইজিং সেক্রেটারি ডা: আবু ওবায়দা, ট্রেজারার ডা: শাওন, এডুকেশন ও স্টুডেন্টস ওয়েলফেয়ার সেক্রেটারি ডা: মুরাদ হোসাইন মেহেদী, কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি ডা: মকবুল হোসাইন বেলাল, সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ডা: তরিকুল ইসলাম, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি ডা: আশিষ মন্ডল অপু, অফিস সেক্রেটারি ডা: তরিকুল ইসলাম, প্রেস ও পাবলিক রিলেশন সেক্রেটারি ডা: শান্তনু বাড়ৈ, ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি ডা. মারুফা মান্নান নির্বাচিত হয়েছেন।
এছাড়া এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন ডা: মো: মাহাবুব আলম অপু, ডা: আব্দুল্লাহ আল রোমান, ডা: আবু বকর আফরান, ডা: নুজাইম প্রান্ত এবং ডা: সাইফুল ইসলাম।
Sunny / Sunny
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪
ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২