ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রওশন এরশাদের নেতৃত্বে রাজশাহী জাপার বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৯-৫-২০২৩ দুপুর ৪:০
দিন ক্ষন গণনায় আর মাত্র সাত মাস পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কি প্রক্রিয়ায় নির্বাচন হবে বা কোন সরকারের অধিনে নির্বাচন হবে, তা নিয়ে রাজনৈতিক উত্তাপ থাকলেও কমবেশি সব দলই নির্বাচনে অংশ নিতে মাঠ গোছানোর কাজ শুরু করেছে। ঠিক তেমনি সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও এরইমধ্যে মাঠ দখলে রাখার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। পার্টির সংসদীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ তাঁর মূখপাত্র কাজী মামুনূর রশীদকে প্রধান করে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা করেছেন। 
 
গত ৭ মে প্রথম দফায় তিনটি বিভাগী সাংগঠনিক টিম গঠন করা হয়। সে ধারায় আজ( ০৯ মে মঙ্গলবার) রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের সদস্য সচিব গোলাম মসীহ্ ও কাজী মামুনূর রশীদের যৌথ স্বাক্ষরে গঠিত রাজশাজী বিভাগীয় সাংগঠনিক টিমে শাহাবুদ্দিন বাচ্চুকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। 
 
কমিটি গঠনের দ্রুততম সময়ের মধ্যে তৎপরতা শুরুর নির্দেশনা জারি করে রাজশাহী সাংগঠনিক সমন্বয় কমিটিতে জেলা ওয়ারি ১৪ জনকে সদস্য করা হয়েছে। এরা হলেন- ০১. অ্যাড. ইকবাল হোসেন, অ্যাড. মুখলেছুর রহমান, অধ্যাপক সাইফুর রহমান সাবু, মো. কামারুজ্জামান, মো. এমদাদুল হক হোয়াইটম্যান, মো. আতাউর রহমান, অ্যাড. শাখাওয়াত হোসেন, সোহেল রানা, সরদার জুয়েল হোসেন, এবি সিদ্দিক পল্টু, তাকাদ্দিস কাজল, খালিদ হাসান অনিক, আসাদুজ্জামান আজাদ ও ক্যাপ্টেন জাকারিয়া জয়।

এমএসএম / এমএসএম

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে