ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বর্ণিল আয়োজনে বাবুল্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২-৫-২০২৩ রাত ১০:৫০

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে স্বাস্থ্যকর ও নিরাপদ খেলার জায়গা তৈরিতে উৎসাহ দিতে ঢাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করে দেশের সবচেয়ে বড় ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড। বাবুল্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এই আয়োজনটি রাজধানীর মিরপুর ২ থেকে শুরু হয়ে মিরপুর ১২ নম্বর সেকশনের সামনে গিয়ে শেষ হয়; যেখানে সম্প্রতি উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির প্রথম ফ্র্যাঞ্চাইজি শাখা। বর্ণাঢ্য র‌্যালিতে শিশুসহ প্রায় ২০০ মানুষ অংশগ্রহণ করেন। 
বর্ণাঢ্য এ আয়োজনে ছিল রূপকথার বিভিন্ন চরিত্রের চরিত্রায়ণ, ব্যাবুল্যান্ডের নিজস্ব চরিত্র গাব্বুশ, টুটুন, ক্যাপ্টেন কিকো ও চাম্পু। সাথে আরও ছিল শিশুদের জন্য ম্যাজিক, এবং গান বাজনার আয়োজন ও রংবেরঙের বেলুন ও ফেস্টুন দিয়ে সাজানো ডেকোরেটিভ ট্রাক ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সরদার এনামুল হক কলিন্স, ফ্রাঞ্চাইজি সদস্যের প্রতিনিধি মো. আসহাদুল্লা হাবিব, খান পাঠান, মো. কামরুজ্জামান শিকদার, মো. তৌহিদুল ইসলাম এবং নাফিজ আহমেদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।   
ঢাকা প্রথমবারের মত এই ধরনের ভিন্নধর্মী একটি প্যারেড আয়োজন করা হয়, যা উত্তর আমেরিকায় জনপ্রিয় ডিজনি প্যারেডের মতো। 
বাবুল্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা, ইশনাদ চৌধুরী বলেন, “ক্রমবর্ধমান প্রযুক্তির দ্বারা গ্রাস করা বিশ্বে, শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে বেড়ে ওঠার সুযোগ প্রদান করা আমাদের কর্তব্য। বাবুল্যান্ড শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক বিকাশের বিষয়ে কথোপকথন শুরু করতে চায়।”
বর্তমানে ঢাকায় সাতটি শাখা পরিচালনা করছে এবং এর মাধ্যমে প্রতি মাসে ৭০,০০০ শিশুকে সেবা দিচ্ছে, বাবুল্যান্ড। দেশব্যাপী বাবুল্যান্ড শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধ পরিকর।

এমএসএম / এমএসএম

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জনই সংক্রমিত হয়েছে হাসপাতালে

বিগত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত বেশি

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা

রোগের মূল কারণ শনাক্তে জোর, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান

বর্ষাকালের অসুখ-বিসুখ