ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কমতে পারে বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১০:৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপের আকারে বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা অঞ্চল পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর ফলে আজ শনিবার থেকে বাংলাদেশে কমতে পারে বৃষ্টি।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

লঘুচাপ ও স্থল নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন দেশের সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বর্ষণ হয়েছে। কোথাও কোথাও প্রবল ঝড় হয়েছে। শুক্রবারও দেশ জুড়ে বৃষ্টি অব্যাহত ছিল। ঝড় ও বৃষ্টিতে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরগুনা, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, নিম্নচাপটি ভারতের দিকে সরে গেলেও এর প্রভাব পুরোপুরি কাটতে আরও কিছু সময় লাগবে। শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বর্ষণ অব্যাহত ছিল। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে। বৃষ্টিপাত কমবে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানিয়েছেন, টানা কয়েক দিনের বৈরী আবহাওয়ার পর শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে। সমুদ্রবন্দরে জারি করা স্থানীয় সতর্ক সংকেতও নামিয়ে নেওয়া হতে পারে। দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ভারী বর্ষণের যে প্রবণতা চলেছে, এখন তা কমে আসবে।

গত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ ২৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

প্রীতি / প্রীতি

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল