ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কমেছে সোনার দাম, সঙ্গে রূপার দরও নিম্নমুখী কলকাতার বাজারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৫-২০২৩ দুপুর ১০:৫২

কলকাতার বাজারে ৬২ হাজার ছাড়িয়ে যাওয়া সোনার দর অনেকটাই কমেছে। দু’দিন প্রতি ১০ গ্রাম সোনার দর ১১০ টাকা করে বাড়লেও গত তিন দিনে মোট কমেছে ১ হাজার ১৪০ টাকা। গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১০ গ্রাম প্রতি দর ছিল ৬২ হাজার ১৩০ টাকা। সেটাই কমে বৃহস্পতিবার হয়েছে ৬১ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে এক সপ্তাহে দাম কমেছে ৯৩০ টাকা।

এই সময়ে কমেছে গয়নার সোনার (২২ ক্যারাট) দামও। ১১ তারিখ প্রতি ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৯৫০ টাকা। সেটাই বৃহস্পতিবার হয়েছে ৫৬ হাজার ১০০ টাকা।

রুপার গয়না যাদের পছন্দ, তাদের জন্যও রয়েছে সুখবর। বৃহস্পতিবার কেজিপ্রতি ১০০ টাকা দাম কমেছে রুপার। তবে গত এক সপ্তাহে কেজিপ্রতি দর ৩ হাজার ৫০০ টাকা কমেছে। ১১ মে দর ছিল ৭৮ হাজার টাকা কেজি। বৃহস্পতিবার হয়েছে ৭৪ হাজার ৫০০ টাকা।

বৈশাখের মতোই জ্যৈষ্ঠ মাসেই বিয়ের মৌসুম রয়েছে। সেই সময়ে গয়নার চাহিদা খুচরা বাজারে বাড়তে পারে। তবে সোনার দাম সামগ্রিক ভাবে চড়া থাকায় হালকা গয়নাই বেশি বিক্রি হওয়ার আশা করছেন বিক্রেতারা। একইভাবে রুপার গয়না যাদের পছন্দ সেই রকম ক্রেতাও মিলতে পারে খুচরা বাজারে।

সূত্র : আনন্দবাজার

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা