রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৩ জন মারা গেছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (৩১ জুলাই) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। শনিবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৩ জন, পাবনার ৫ জন, নওগাঁর ৩ এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১ জন করে মারা গেছেন। এদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। মৃতদের ৪ জনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৪৭৩ জন। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৮৮ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৮ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৬৭ জনের নমুনায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।
এর আগে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাব ও মেডিকেল কলেজ ল্যাবে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬৯ জনের। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০০ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২৪ দশমিক ৩২ শতাংশ এবং চাঁপাই নবাবগঞ্জের ১৬ দশমিক ১৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে ।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
Link Copied