ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিএসইসি

তিন দিনব্যাপী কর্মশালা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২০-৫-২০২৩ দুপুর ৪:৬

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উদ্যোগে এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটির মার্কেট(বিএএসএম) এর তত্ত্বাবধানে সিলেটে আয়োজিত হয়েছে Compliance affairs of the listed Companies  শীর্ষক সার্টিফিকেট কোর্স প্রোগ্রাম। ১৭ মে থেকে ১৯ মে তিন দিনব্যাপী আয়োজিত কর্মশালায় পুঁজিবাজারের ইস্যুয়ার কোম্পানিগুলোর কোম্পানি সেক্রেটারি, চিফ ফিনান্সিয়াল অফিসার, ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসারগণ অংশগ্রহণ করেন। উক্ত প্রোগ্রামে পুঁজিবাজারে কমপ্লায়েন্সের গুরুত্ব, আইপিও, আইকিউআইও, আরপিও, রাইট ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল রেইজিং এর প্রক্রিয়া ও পদ্ধতি এবং সে সংশ্লিষ্ট আইন ও বিধি, ডেবট্ সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল রেইজিং ও সংশ্লিষ্ট আইন; ইস্যুয়ার সংক্রান্ত আইন, এসএমই ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড,  কর্পোরেট গভর্নেন্স কোডের উপর রেগুলেটরি কমপ্লায়েন্স, মার্জার ও অধিগ্রহণের  প্রক্রিয়া ও সেসংক্রান্ত কমপ্লায়েন্স, মূল্য সংবেদনশীল তথ্য ও ইনসাইডার ট্রেডিং সংক্রান্ত আইন ও বিধি, বিভিন্ন সিকিউরিটিজের তালিকাভুক্তি এবং তাদের ধারাবাহিক কমপ্লায়েন্স; হাইব্রিড এজিএম ও ই ভোটিং এবং লভ্যাংশ ঘোষণা ও বন্টন সংশ্লিষ্ট কমপ্লায়েন্স ইত্যাদি বিষয়ে সেশন পরিচালিত হয়। সর্বোপরি, অংশগ্রহণকারীদের সিকিউরিটিজ সংক্রান্ত আইন এবং কমপ্লায়েন্স সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। পুঁজিবাজারের উন্নয়ন এবং স্বচ্ছতা-জবাবদিহিতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সিকিউরিটিজ সংক্রান্ত আইন যথাযথভাবে অনুসরণ এবং কমপ্লায়েন্স নিশ্চিতকরণ অত্যন্ত জরুরী বলে মন্তব্য করেন। তিনি সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও নীতিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং এক্ষেত্রে বিএসইসি সব সময় সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে জানান।  সমাপনী বক্তব্যের পর তিনি অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন এবং সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

 

Sunny / Sunny

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত