ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মেটলাইফ

ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের স্বীকৃতি 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ৪:২৬

ব্যবসায়িক দক্ষতা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উন্নততর গ্রাহক সেবা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিশেষভাবে বাংলাদেশের মানুষের জন্য বীমাকে আরও সহজলভ্য করে তোলার প্রচেষ্টার উপর ভিত্তি করে সেরা ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারদের স্বীকৃতি দিয়েছে মেটলাইফ বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেটলাইফের বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও ভিয়েতনামের প্রধান এলেনা বুটারোভা, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটরা লাখো মানুষের জীবনে বীমার আর্থিক সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের নিবেদন ও অঙ্গীকার আমাদের সমাজে অনেক মানুষের জীবনে উল্লেখযোগ্য প্রভাব রেখেছে। আমাদের দক্ষ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদেরকে স্বীকৃতি প্রদান করতে পেরে আমরা গর্বিত। তাদের পেশাগত উন্নতির লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তাদের দক্ষতা ও এবং সম্ভবনা আরো বিকশিত হতে পারে।

 

Sunny / Sunny

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত