বাংলাদেশ ব্যাংক
পরিচালক পদে পদোন্নতি পেলেন ইস্তেকমাল হোসেন
বাংলাদেশ ব্যাংকে পরিচালক পদে পদোন্নতি পেলেন ইস্তেকমাল হোসেন। ২১ মে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা প্রকাশ করে। ইস্তেকমাল ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করে বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসের পর যথাক্রমে প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট এবং সর্বশেষ ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেন। তিনি ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলে’ নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দুইবার দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে অনার্সসহ মাস্টার্স করেন, পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় হতে ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিষয়েও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বিশিষ্ট ভাষা সৈনিক এডভোকেট আলাউদ্-দীন হোসেনের কনিষ্ঠপুত্র।
Sunny / Sunny
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই