ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলার আদার বাজার মুজিবপল্লী পরিদর্শন করলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ৩:৭
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজারসংলগ্ন নবনির্মিত মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের উপহারস্বরূপ ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর বিতরণের জন্য নির্মণাধীন ১৫টি ঘরের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভূমিহীন মানুষের জন্য নতুন মুজিবপল্লী বাস্তবায়নে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
 
ভূমিখেকোদের হাত থেকে সরকারি জায়গা উদ্ধার করে সুনামগঞ্জ সদর উপজেলার হরিণাপাটি মৌজার জেএল ৯৯ ও ১নং খতিয়ানের ১৫১৫ এবং ১৫৩৫নং দাগের ওপর মোট ২৪.৫০ একর জায়গায় মুজিবপল্লী তৈরী করা হচ্ছে। তারই অংশ হিসেবে  শনিবার (৩১ জুলাই) মুজিবপল্লী পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি মুজিবপল্লীর নতুন সীমানা পিলার নির্ধারণ করেন এবং অচিরেই ঘর নির্মাণের কাজ শেষ করে ভূমিহীনদের মাঝে হস্তান্তর করার জন্য দ্রুতগতিতে কাজ শেষ করার প্রত্যয়ে মুজিবপল্লী পরিদর্শন করেন। 
 
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মুজিবপল্লীতে যে সমস্ত গৃহহীন ও ভূমিহীন পরিবারের লোকজন প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পাবেন এবং যারা মুজিবপল্লীতে  বসবাস করবেন তাদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করবে। তারই অংশ হিসেবে আমরা মুজিবপল্লীতে নতুন নির্মাণাধীন১৫টি ঘরের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে নিয়ে এসেছি। অচিরেই তা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে। সেখানে মসজিদ, কবরস্থান ও বসাবাসরত ভূমিহীন মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। আর এসব কাজ বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলা পরিষদকে সাথে নিয়ে কাজ শুরু করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে জেলা প্রশাসন সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
 
এ সময় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর লে. কর্নেল মাহবুব হাসান, মেজর আসিক তানভীর, সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, সদর উপজেলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. নুর আলী, রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, পুলিশ প্রশাসনের সদস্যরা, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা