ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিকাশ

১৩০টিরও বেশি সরকারি ফি পরিশোধের সুযোগ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৩-৫-২০২৩ বিকাল ৫:২১

সরকারের অটোমেটেড চালান সিস্টেমে লগ-ইন করে সহজেই বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে পাসপোর্ট ফি, এনবিআর ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জন্ম নিবন্ধনসহ ১৩০টিরও বেশি সরকারি ফি। ফি পরিশোধের সঙ্গে সঙ্গেই গ্রাহকরা চালান ডাউনলোড করতে পারছেন ঘরে বসেই। কোথাও না গিয়ে, লাইনে না দাঁড়িয়ে যখন প্রয়োজন তখনই সরকারি সেবা গ্রহণের অভিজ্ঞতা বদলে দিচ্ছে অটোমেটেড চালান সিস্টেমে গিয়ে বিকাশের মাধ্যমে এই ফি পরিশোধের সুযোগ। এতে যেমন বেঁচে যাচ্ছে সময় ও অর্থ, তেমনি সুবিধাজনক যেকোনো স্থান থেকেই নেয়া যাচ্ছে এই সেবা। পাশাপাশি বিকাশ অ্যাপের পে বিল অপশনের ‘সরকারি ফি’ আইকন থেকেও পরিশোধ করা যাচ্ছে ভুমি সেবা, জাতীয় পরিচয়পত্র, সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বেশকিছু সরকারি সেবার ফি। ফি দেয়ার জন্য অটোমেটেড চালান সিস্টেম-এর (যঃঃঢ়ং://রনধং.ভরহধহপব.মড়া.নফ/ধপং) ওয়েবসাইটে লগ-ইন করে নির্দিষ্ট সার্ভিসটি সিলেক্ট করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে মোবাইল ব্যাংকিং অপশনে থেকে বিকাশ সিলেক্ট করে ফি প্রদান করা যাবে। পেমেন্ট হয়ে গেলে গ্রাহকরা তাৎক্ষণিক চালান ডাউনলোড করে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেন। উল্লেখ্য, অনলাইনে সরকারি সেবা নেয়ার ক্ষেত্রে বিকাশের মাধ্যমে ফি পরিশোধ সেবা সারাদেশের মানুষের কাছে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে সময়মতো সহজেই ডিজিটালি ফি পরিশোধ করে নিরবচ্ছিন্ন সরকারি সেবা নেয়ার অভ্যস্ততাও বাড়ছে সবার মাঝে। বিকাশের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবার ফি ছাড়াও দেয়া যাচ্ছে সব ধরনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন পরিষেবার বিল।

Sunny / Sunny

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত