আইইবি'র মুখপাত্রের দায়িত্ব নিলেন ইঞ্জি. এস এম মঞ্জুরুল হক মঞ্জু
দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুখপাত্রের (সম্মানী সাধারণ সম্পাদক) দায়িত্ব নিয়েছেন ইঞ্জি. এস এম মঞ্জুরুল হক মঞ্জু৷ বুধবার (২৪ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আইইবি'র বিদায়ী সাধারণ সম্পাদক ইঞ্জি. শাহাদাৎ হোসেন শীবলুর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সম্মানী সাধারণ সম্পাদক ও আইইবির মুখপাত্র ইঞ্জি. এস এম মঞ্জুরুল হক মঞ্জু।
এই সময় আরও উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট ইঞ্জি. মো. আবদুস সবুর, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ইঞ্জি. নুরুল হুদা, বিদায়ী মুখপাত্র ও সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জি. শাহাদাৎ হোসেন শীবলু, ২০২৩-২৫ কেন্দ্রীয়নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মো. নুরুজ্জামান, ইঞ্জি. খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জি. কাজী খায়রুল বাসার, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জি. রনক আহসান, ইঞ্জি. শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জি. অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জি. আবুল কালাম হাজারীসহ কাউন্সিল সদস্য, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সম্পাদকবৃন্দ৷
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের সভাপতি ও আইইবির প্রেসিডেন্ট ইঞ্জি. আবদুস সবুর বলেন, আইইবি সামাজিক ও সাংগঠনিক ভাবে সারা বাংলাদেশের রোল মডেল হয়ে আছে৷ আগামীতেও আইইবির বর্তমান সাফল্যের ধারা অব্যহত থাকবে৷
এই সময় আইইবি'র মুখপাত্র ও সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জি. এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, আগামীতে স্মার্ট ও আধুনিক আইইবি তৈরিতে প্রকৌশলীদের চ্যালেঞ্জগুলো সমাধানের জন্য আইইবির সকল প্রকৌশলীদের সহযোগিতা চাই।
উল্লেখ, গত ৯ ফেব্রুয়ারি আইইবিতে ২০২৩-২৫ মেয়াদের কেন্দ্রীয়নির্বাহী ও কাউন্সিল সদস্য নির্বাচনে এস এম মঞ্জুরুল হক মঞ্জু সম্মানী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে যন্ত্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। এস. এম. মঞ্জু ২০২০-২২ মেয়াদে আইইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার পদে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দেশের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরের বিভিন্ন প্রকল্পের সাথে জড়িত।
এমএসএম / এমএসএম
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
Link Copied