বারি
বিটি এগপ্ল্যান্ট স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর আয়োজনে ২৩ মে বিটি এগপ্ল্যান্ট স্টেকহোল্ডার মিটিং বারি’র মহাপরিচালকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ফিড দ্যা ফিউচার ইনসেক্ট রেজিস্ট্যান্ট এগপ্ল্যান্ট পার্টনারশীপ প্রকল্পের অর্থায়নে উক্ত সভায় বিএআরসি, ডিএই, বিএডিসি, বিএআরআই এবং ফিড দ্যা ফিউচার ইনসেক্ট রেজিস্ট্যান্ট এগপ্ল্যান্ট পার্টনারশীপ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অধিশাখা এর যুগ্মসচিব ড. সবিনা ইয়াসমিন। বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফিড দ্যা ফিউচার ইনসেক্ট রেজিস্ট্যান্ট এগপ্ল্যান্ট পার্টনারশীপ এর এসোসিয়েট ডিরেক্টর ড. বিজয় পরাঞ্জাপি, বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী। সভায় বিএআরআই এবং বিএডিসি কর্তৃক বিটি বেগুন বীজের উৎপাদন, বিতরণ ও প্রযুক্তি সম্প্রসারণ, কৃষক ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা হয়। বিটি বেগুন প্রযুক্তি সম্প্রসারণে বিএআরআই, ডিএই এবং বিএডিসি এর সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় থেকে যুগ্মসচিব (গবেষণা) সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ভবিষ্যতে কীটনাশক ব্যবহার হ্রাস ও কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নে বিটি বেগুন প্রযুক্তি সহায়ক হবে বলে সবাই আশা ব্যক্ত করেন।
Sunny / Sunny
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই