ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মাজেদাটেক লিমিটেড কোম্পানি

উদ্ভাবিত স্বাস্থ্যসেবা অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ২:১৩

২৩ মে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সের ডা.কামাল উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে মাজেদাটেক লিমিটেড কোম্পানি আয়োজিত "স্বাস্থ্যসেবা" অ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাজেদাটেক লিমিটেড কোম্পানির চেয়ারম্যান মাজেদা বেগম।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামান মেডিকেল বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ডা: মোঃ শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও স্বাস্থ্যখাতে স্মার্ট ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরণের স্বাস্থ্যসেবা অ্যাপ বিরাট ভূমিকা রাখবে।’ বিশেষ অতিথি হিসেবে ছিলেন নভোএয়ার অ্যাভিয়েশনের ব্যাবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। তিনি মাজেদাটেক লিমিটেড কোম্পানির সাথে নভোএয়ারের দীর্ঘ দিনের অটোমেশন সিস্টেম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির আরো সফলতা কামনা করেন।
এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সম্মানিত চিকিৎসক, প্রকৌশলী এবং বিজ্ঞানীগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অ্যাপস’টির ব্যবহার সম্পর্কে  নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে থাইরয়েড এবং মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মিজানুল হাসান বলেন , যে সব হাসপাতাল এখনো মাজেদাটেকের অটোমেশনের আওতায় আসেনি তারা তাদের প্রয়োজনীয় ডাটা সফটওয়্যার্রে সাথে যুক্ত করে দিয়ে কাঙ্খিত সেবা পেতে পারবেন। 
প্রধান অতিথি অ্যাপসটি উদ্বোধন করবার পর এটি দর্শকের সামনে উপস্থাপন করেন মাজেদাটেকের সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার জুলফিকার আহমেদ তিতাস এবং এটি’র কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মাজেদাটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম এবং তাকে সার্বিক সহযোগিতায় ছিলেন তার আইটি টিম।
 

Sunny / Sunny

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত