ওয়ালটন প্লাজা
তিন জেলায় নতুন শাখার উদ্বোধন
তিন জেলায় নতুন তিনটি শাখা চালু করলো দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। সম্প্রতি উদ্বোধন হওয়া ওয়ালটন প্লাজার শাখাগুলোর অবস্থান মাদারীপুরের শিবচর, চুয়াডাঙ্গার দর্শনা এবং কুষ্টিয়ার পোড়াদহে। ওয়ালটন প্লাজার এসব সেলস আউটলেট থেকে সহজেই সাশ্রয়ী দামে গ্রাহকরা কিনতে পারছেন আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, জেনারেটর, স্মার্টফোন ও ফ্যানসহ বিভিন্ন ধরনের পণ্য। কিস্তিতে পণ্য কেনার সুযোগসহ ৬ মাস পর্যন্ত শুন্য শতাংশ ইন্টারেস্ট এবং কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় দেয়া বিশেষ সুবিধা। সম্প্রতি পরপর তিনদিন তিন জেলায় ওয়ালটন প্লাজার নতুন তিন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াহিদুজ্জামান তানভীর এবং জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Sunny / Sunny
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম