এবিবি
বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট
২৪ মে বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথম ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট ঢাকায় শুরু হয়েছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি) বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার প্রবৃদ্ধি অর্জনের মূল গতিধারাগুলো নিয়ে মূল্যবান পর্যবেক্ষণ প্রদানের জন্য ‘ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ২৪ মে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে এই সামিটের উদ্বোধন করেন। এবিবির চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর. এফ. হোসেন, এবিবির বোর্ড অব গভর্নরস এবং বিভিন্ন ব্যাংকের এমডি ও সিইওরা সামিটে উপস্থিত ছিলেন।
দেশের ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তর যাত্রা নিয়ে আলোচনা করার লক্ষ্যে দুই দিনব্যাপী এই সামিটে বাংলাদেশের ৪৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৫০ জনের বেশি কর্মকর্তা অংশগ্রহণ করছেন। সম্মেলন উপলক্ষে এবিবি এবং পিডব্লিউসি যৌথভাবে ব্যাংকিং ইভলুশন ড্রিভেন বাই ডিজিটাল ট্রান্সফরমেশন শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের জন্য গৃহীত কৌশলগুলি বিশ্লেষণ করতে বিভিন্ন ব্যাংকের সিএক্সও পর্যায়ের নির্বাহীদের নিয়ে একটি জরিপ স্থান পেয়েছে।
সম্মেলনে ডিবিএস সিঙ্গাপুর, ইএন্ডওয়াই, আইবিএম, বাংলাদেশ ব্যাংক, গ্রামীণফোন, ইউনিলিভার, হুয়াওয়ে, ওরাকল, আইটি কনসালট্যান্ট লিমিটেড, লেন্ট্রা, থাকরাল, ওরোজেনিক, মাস্টারকার্ড, কেপিএমজি, ডেলয়েট, এটুআই, বিআইবিএম সহ স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানি ও সংস্থার বিশেষজ্ঞরা বিভিন্ন সেশন পরিচালনা করছেন।
সম্মেলনের লক্ষ্য বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা প্রধান গতিধারাগুলোর উপর আলোকপাত করা। দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্যে পথ চলতে ব্যাংকগুলো যে কৌশলগুলি গ্রহণ করতে পারে তা বিশ্লেষণ করে মূল্যবান পর্যবেক্ষণ প্রদান করা সম্মেলনের লক্ষ্য। এছাড়া এর লক্ষ্য আর্থিক সেবা খাতকে প্রভাবিত করে এমন বিদ্যমান নীতি এবং নিয়ন্ত্রক কাঠামো নিয়ে গবেষণা করা। এ শিল্পের স্টেকহোল্ডার, ইকোসিস্টেম এনাবেলার্স ও নীতি নির্ধারকদের এগিয়ে যাওয়ার পথে সুপারিশ দিয়ে এই সম্মেলন সহযোগিতা এবং একীভূত লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্ঠাকে বৃদ্ধি করেছে।
এই সম্মেলন নিয়ে এবিবি-এর চেয়ার সেলিম আর. এফ. হোসেন বলেন, “এবিবি -এর ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা প্রধান গতিধারাগুলো সম্পর্কে মূল্যবান পর্যবেক্ষণ প্রদান করবে। এটি দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্যে পথ চলার জন্য ব্যাংকগুলি যে কৌশলগুলি গ্রহণ করতে পারে তা বিশ্লেষণ করবে এবং আর্থিক সেবা খাতকে প্রভাবিত করে এমন বিদ্যমান নীতি এবং নিয়ন্ত্রক কাঠামোগুলি নিয়ে গবেষণা করবে। এ ছাড়াও এই সম্মেলন এ খাতের স্টেকহোল্ডার, ইকোসিস্টেম এনাবেলার্স ও নীতি নির্ধারকদের এগিয়ে যাওয়ার পথে সুপারিশ দিবে। একটি একীভূত লক্ষ্যের দিকে একসঙ্গে কাজ করার মাধ্যমে বাংলাদেশের আর্থিক সেবা খাত একটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ইকোসিস্টেম তৈরি করতে পারে যা সব স্টেকহোল্ডারের উপকারে আসবে।”
Sunny / Sunny
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই