সিলেট যাচ্ছেন বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুন
হযরত শাহ জালাল ও হযরত শাহ পরান(রহ.)'র মাজার জিয়ারতের মধ্যদিয়ে শুরু হচ্ছে সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নির্দেশনায় গঠিত জাতীয় পার্টির বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির জেলা সফর ও রাজনৈতিক কর্ম তৎপরতা।
দশম জাতীয় সম্মেলন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে পার্টির কর্মকাণ্ড গতিশীল ও দলীয় অবস্থান শক্তিশালী করার লক্ষে জেলা-উপজেলা নের্তৃবৃন্দের সঙ্গে বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির মতবিনিময় কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল ২৬ মে শুক্রবার দুপুর আড়াইটায় পর্যটন নগরী সিলেটের "হোটেল গার্ডেন ইন ভিআইপি"র বলরুমে অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় জাপার প্রতিনিধি সভা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে আগামীকাল সিলেট যাচ্ছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতার মূখপাত্র ও বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক কাজী মো. মামুনূর রশীদ। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু, সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য পীরজাদা জোবায়ের আহমদ,শাহ জামাল রানা, অ্যাড.আব্দুল্লাহ আল হেলাল, সৈয়দ মোকাব্বের, ইসরাফিল হোসেন মিয়া, মো.ফিরোজ খান, সোলাইমান মজুমদার ও আব্দুল আজিজ। সকালে বিমান যোগে সিলেট পৌঁছে প্রথমে হযরত শাহ জালাল(রহ.)'র মাজার জিয়ারত করবে সফরকারী টিম। দুপুরে জুমার নামাজ আদায় শেষে হযরত শাহ পরান(রহ.)'র মাজার জিয়ারত করে আড়াইটায় প্রতিনিধি সভায় যোগ দেবেন বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মো. মামুনূর রশীদ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন জাপা নেতা অ্যাড.আবু সালেহ চৌধুরী, ইশরাকুল হোসেন শামীম, মুহিবুল কাদের চৌধুরী পিন্টু, মুজিবুর রহমান ডালিম, মুরাদ আহমেদ, মো.কাইয়ুমসহ সিলেট বিভাগের শীর্ষ নেতৃবৃন্দ। প্রতিনিধি সভা সভাপতিত্ব করবেন সিলেট বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ও দশম জাতীয় সম্মেলনের যুগ্ম আহবায়ক অ্যাড.জিয়াউল হক মৃধা।
এমএসএম / এমএসএম
কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ
প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম
কংগ্রেসের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শামীম আহমদ
হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম
১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি
নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আইনি লড়াইটা করা: মনিরা শারমিন
বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল বাংলাদেশ কংগ্রেস
সমাবেশ মঞ্চে তারেক রহমান
শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান
গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ
Link Copied