ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে নাগেশ্বরীতে আলোচনাসভা
ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ ও সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ, রামখানা ইউনিয়ন শাখার আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলার রামখানা হাই স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। পরিষদের রামখানা ইউনিয়ন শাখার সভাপতি আসাদুজ্জামান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেকার নিরসনের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ ন্যাশনাল পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিক হাসান রাজা, নাগেশ্বরী উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুকুল হোসাইন, কচাকাটা থানা শাখার সাধারণ সম্পাদক হাসেম আলী, সন্তোষপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরনের দাবি জানান এবং এ দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু