ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রংপুরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৩১-৭-২০২১ বিকাল ৫:১৩

রংপুরে করোনাকালীন ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, করোনার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এগিয়ে। সরকারপ্রধানের দক্ষতা ও দৃঢ়তায় আমাদের অগ্রযাত্রা সমৃদ্ধির পথে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবেলায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখতে হবে। বিশেষ করে গ্রামের মানুষের সচেতনতা বাড়াতে কাজ করতে হবে।

তিনি ‍আরো বলেন, বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি স্বাধীন। প্রধানমন্ত্রীর উদ্যোগে করোনাকালে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এমন উদ্যোগ উন্নত রাষ্ট্রগুলোতে খুব একটা নেই। কিন্তু আমরা দিচ্ছি। কারণ এই সরকার মিডিয়াবান্ধব জনকল্যাণমুখী সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ‍আরো ‍উপস্থিত ছিলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, রংপুর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মোনাব্বর হোসেন ও নবনির্বাচিত সভাপতি মাহবুবর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন। পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পক্ষে প্রত্যেক সাংবাদিকের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আসিব আহসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রব্বানী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত বিন কুতুব প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্ত রংপুর জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যসহ জেলার ৬৯ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে জেলার ৪৮ জন সাংবাদিক আর্থিক এ সহায়তা পেয়েছেন।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ