পড়তে বলায় স্কুলছাত্রের আত্মহত্যা
রাজধানীর খিলগাঁওয়ে পড়াশোনার জন্য চাপ দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে জাহিদুল ইসলাম(১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। সে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।
সোমবার(২৯ মে) সকালে থানার ভূইয়া বাড়ি রোড এলাকার বাসা থেকে ঐ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে খালেক দারোগার গলির পাঁচ তলা একটি বাসায় যাই। সেখানে ডাইনিং রুম থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, জাহিদুল ইসলাম বনশ্রীর একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। প্রাথমিকভাবে জানতে পেরেছি বাবা-মা লেখাপড়া করানোর জন্য শাসন করায় জেদ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
পুলিশ কর্মকর্তা জানান, বর্তমানে তারা ভুইয়াবাড়ি রোডের দারোগাবাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতো। তাদের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানা এলাকায়। সে আব্দুর রহিমের ছেলে ছিল।
এমএসএম / এমএসএম
মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন
রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়
ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : প্রশাসক
ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগের
রাজধানীতে এসি বিস্ফোরণে মেকানিকের মৃত্যু
বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
যে অভিজ্ঞতা থেকে তৈরি হলো ‘আনসিন বাংলাদেশ’
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে মন্টেনিগ্রোকে অনুরোধ
ধানমন্ডি লেকের উন্নয়নে দুটি প্রকল্প, হবে আধুনিক বিনোদনকেন্দ্র
‘বাংলাদেশকে অগ্রাধিকার’ নীতির অর্থ বিচ্ছিন্নতাবাদ নয়, সার্বভৌমত্ব রক্ষা
বাংলাদেশি কর্মীদের জন্য সাময়িকভাবে শ্রম ভিসা বন্ধ করল লাওস