মোহাম্মদপুর থেকে দেশীয় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-২-এর একটি আভিযানিক দল গোয়েন্দা সূত্রে জানতে পারে, কতিপয় সন্ত্রাসী মোহাম্মদপুর থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জুলাই) ৭টা ৩০ মিনিটে র্যাব-২-এর আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ২নং গেট এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মো. হাফিজুর রহমান ফালানকে (২৬) একটি দেশীয় ওয়ানশুটারগান ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, এই অস্ত্র ব্যবহার করে মো. হাফিজ ও তার সহযোগীরা এলাকায় বিভিন্ন সময় ব্যবসায়ী ও পথচারীদের নিকট হতে ছিনতাই করত। অন্য এক তথ্যে জানা যায়, তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে এবং এই অস্ত্রধারীদের সহযোগীরা ভূমি দখল ও ব্যবসায়ীদের নিকট হতে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ সন্ধ্যার পর থেকে মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত ছিল। এ ধরনের বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মোট ৭টি মামলার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে মামলা হয়েছে বলে র্যাব-২-এর এএসপি ফজলু জানান।
এমএসএম / জামান
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ