ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১-৮-২০২১ দুপুর ১১:১২

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে রোববার (১ আগস্ট) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এরা মারা যান। এদের মধ্যে করোনায় ছয়জন এবং করোনার উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন আরো পাঁচজন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৬ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন। এদের মধ্যে নাটোরের ৩ জন, রাজশাহীর দুজন এবং পাবনার একজন মারা গেছেন করোনা সংক্রমণে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর দুজন, পাবনার দুজন, নওগাঁর দুজন এবং কুষ্টিয়ার একজন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন এবং নওগাঁর একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ১১ জন পুরুষ এবং ৭ জন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে, যাদের ৫ জনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া  ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মৃতদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ জন করে মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এছাড়া ১, ১৪, ১৬, ১৭ ও  ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩ এবং ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

রোববার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন রাজশাহীর ১৮০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৯ জন, নাটোরের ৬৮ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ৮১ জন, কুষ্টিয়ার ১০ জন, চুয়াডাঙ্গার ৩ জন, সিরাজগঞ্জের ৩ জন এবং ময়মনসিংহ জেলার একজনসহ মোট ৪১৮ জন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ১৯ জন। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৯৫ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬০ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৬৩ জনের নমুনায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন।

এর আগে শনিবার (৩১ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনা ধরা পড়েছে ৬৪ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরো ৩৩৫ জনের। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৩ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৩২ দশমিক ৭১ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৫৩ দশমিক ৬৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু