কাউকে জেতানো বা পরাজিত করা আমাদের দায়িত্ব নয়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘কোনো রকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে। কাউকে জেতানো বা পরাজিত করা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব ভোটাররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করা।’
খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনার সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এই ব্রিফিং হয়।
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘দায়িত্ব হালকাভাবে নেবেন না। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোট বন্ধ করতে পারেন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।’সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম ও রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : প্রশাসক
ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগের
রাজধানীতে এসি বিস্ফোরণে মেকানিকের মৃত্যু
বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
যে অভিজ্ঞতা থেকে তৈরি হলো ‘আনসিন বাংলাদেশ’
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে মন্টেনিগ্রোকে অনুরোধ
ধানমন্ডি লেকের উন্নয়নে দুটি প্রকল্প, হবে আধুনিক বিনোদনকেন্দ্র
‘বাংলাদেশকে অগ্রাধিকার’ নীতির অর্থ বিচ্ছিন্নতাবাদ নয়, সার্বভৌমত্ব রক্ষা
বাংলাদেশি কর্মীদের জন্য সাময়িকভাবে শ্রম ভিসা বন্ধ করল লাওস
নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে
বিদায়ের পথে মৌসুমি বায়ু, মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস