৭ আন্তর্জাতিক রুটে ১৫ আগস্ট পর্যন্ত বাতিল বিমানের ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭ আন্তর্জাতিক রুটের ফ্লাইট ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিমানের ওয়েবসাইটে এক নোটিসে এ তথ্য জানানো হয়।
বিমান সূত্র জানায়, করোনার প্রাদুর্ভাব, যাত্রী সংকট ও বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, থাইল্যান্ডের ব্যাংকক, কুয়েত, নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট চলাচল আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
২০২০ সালের মার্চে করোনা মহামারীর প্রথম ঢেউ চলাকালীন থেকে এই ৭ রুটের মধ্যে কুয়েত ও কলকাতা বাদে বাকিগুলো বন্ধ ছিল। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কুয়েত ও কলকাতার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।
এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সে বছরের ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে ও ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। গত বছরের ১ জুন থেকে স্বাস্থ্যবিধিসহ বেশ কয়েকটি বিধিনিষেধ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়েছিল। পরে ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়।
চলতি বছরের ৫ জুলাই থেকে করোনার প্রাদুর্ভাব কমায় ৮ দেশ বাদে অন্যান্য রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে। দেশগুলো হলো- ভারত, বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া।
জামান / জামান
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ