ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

নাগরপুরে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রাকিবের পথসভা অনুষ্ঠিত


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ১২:৩৫
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (নাগরপুর-দেলদুয়ার) টাঙ্গাইল-৬ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাগরপুরের কৃতিসন্তান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব এক পথ সভা শুক্রবার (০২ জুন) সন্ধ্যায় নাগরপুর সদরের মীরনগর গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।
 
পথসভায় ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আমি। দল যদি আমাকে মনোনয়ন দেয় আর নৌকা প্রতিকে আমি নির্বাচিত হতে পারি এলাকার সকল প্রকার উন্নয়ন করবো এবং মাদক ও সন্ত্রাস মুক্ত একটি আর্দশ সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ।বক্তব্য শেষে মীরনগর জামে মসজিদের উন্নয়ন মূলক কাজের প্রতিশ্রুতি দিয়ে আসেন। 
 
এ সময় আরও বক্তব্য রাখেন,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো মতিউর রহমান মতি, সফর সঙ্গী হিসেবে ছিলেন ব্যারিস্টার মাসুদ বেগ, ব্যারিস্টার মেজবাহুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার তথ্য বিষয়ক সম্পাদক রাম কৃষ্ণ সাহা রামা, নাগরপুর  সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস মো.নাদিম মিয়া, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুল হাসান কাজল প্রমূখ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের বিভিন্ন নেতাকর্মীরা ও মীরনগর গ্রামের সকল শ্রেণীর নাগরিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন

মহাসড়কে যানজট সৃষ্টির দায়ে বাসচালককে জরিমানা