ঢাকা ১৭ আসনে কাজী মামুনকে মনোনয়ন দিয়েছেন রওশন এরশাদ
আসন্ন ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতি ও পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কর্তৃক নিযুক্ত প্রেসিডিয়াম সদস্য, বিরোধী দলীয় নেতার মূখপাত্র ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনূর রশিদকে লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী করা হয়েছে।
সোমবার আনুষ্ঠানিকভাবে তার দলীয় মনোনয়ন ফরমে স্বাক্ষর করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।
প্রার্থিতা ঘোষণায় বলা হয়, আগামী ১৭ জুলাই অনুষ্ঠ্যয় জাতীয় সংসদের ১৯০ ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টির প্রার্থী হিসেবে কাজী মো. মামুনূর রশিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা।
গোলাম মসীহ্ স্বাক্ষরিত দলীয় সংবাদ বিবরণীতে আরো বলা হয়, যা অবিলম্বে দলীয় সিদ্ধান্ত হিসেবে কার্যকরের নির্দেশনাও দেয়া হয়েছে।
পরে গুলশানে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিবের বাসভবনে আনুষ্ঠানিকভাবে কাজী মামুনের হাতে মনোনয়নপত্রটি তুলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ও গোলাম মসীহ্। এসময় সেখান তার সঙ্গে উপস্থিত ছিলেন জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু এবং প্রেসনোট(জাপা) ও লাঙল মাল্টিমিডিয়ার কাজী শামসুল ইসলাম।
এমএসএম / এমএসএম
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়
‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের
৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে
মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার