ঢাকা বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ১:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। সোমবার (৫ জুন) দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময়ে তিনি সুপ্রিম কোর্টের নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি এবং গুম-খুন ও বিচারহীনতার সংস্কৃতি চালু করে। জাতির পিতার হত্যার পর আমার বিচার চাওয়ার, বিচার পাওয়ার অধিকার ছিল না। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। সেই বিচার না পাওয়ার অবস্থা থেকে আজ দেশকে মুক্ত করতে পেরেছি। আওয়ামী লীগ সরকার সব সময় ন্যায়বিচারে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, মানুষ যেন ন্যায় বিচার পায় সে ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। স্বল্প সময়ে বিনা ভোগান্তিতে মানুষ যাতে বিচার পায় সেজন্য আমাদের সরকার বিচার ব্যবস্থাকে ডিজিটাল করে দিয়েছে। করোনা মহামারির সময়ে ভার্চুয়াল করে দিয়েছি, যাতে মানুষ ঘরে বসেই স্বল্প সময়ে বিচার পায়।

সরকারপ্রধান বলেন, বর্তমান দাবদাহ পরিস্থিতিতে বিদ্যুতের কারণে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে, আমরা সাধ্যমতো চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই গত সাড়ে ১৪ বছরে অভাবনীয় উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছি।

অন্যদিকে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধনী উপলক্ষ্যে বৃক্ষরোপণ করেছেন।

এমএসএম / এমএসএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে

সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী

আরও তিন দিনের ছুটিতে ঈদ শেষে ঢাকায় ফেরার চাপ কম

মাসুদ উদ্দিন চৌধুরীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস

যে কারণে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক

পুলিশের সহযোগিতায় বন্ধ করে দেয়া হয় ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ

জ্বালা‌নিতে অ‌তি‌রিক্ত অর্থ খরচের কথা আইএমএফকে জা‌নিয়েছে বাংলাদেশ

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী