ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে বৃক্ষ নিধন ও কোচিং ব্যাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ৫-৬-২০২৩ বিকাল ৬:৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির যোগসাজশে অর্ধশত বর্ষী ২২টি বৃক্ষ নিধন ও কোচিং ব্যাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের আন্ধারীঝাড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাছে এই মানববন্ধন করেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। 

এ সময় বক্তব্য রাখেন আমরা করবো জয়-এর সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সোলায়মান আলী, শাহিন আলম প্রমুখ।বক্তারা অভিযোগ করে বলেন, আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল মজিদ মন্ডল এবং কোচিং ব্যাণিজ্যের পৃষ্ঠপোষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ কমিটির ৮ জন সদস্যের যোগসাজোসে বিদ্যালয়ের ৫০ বছর বয়সী মেহগনি ও ইউক্লাপ্টাসমিলে ২৩টি গাছ ১০ লাখ টাকা মূল্যে বিক্রি করে খাতা-কলমে ২ লাখ ৮০ হাজার টাকা দেখিয়ে  বাকি ৭ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন। 

অপরদিকে ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের সাথেই একটি নিউরন কোচিং সেন্টার খুলে সেখানে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমেকোচিং বাণিজ্য করে আসছে। এতে করে এলাকার কোচিংএ না পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক বিঘ্নঘটছে। নাম প্রকাশে অনেক শিক্ষার্থী জানায়, যারা কোচিংএ পড়ে তাদেরকে স্যাররা আলাদা চোখে দেখে, তাদেরকে সবসময় পরীক্ষায় বেশি নাম্বার দেয়। আর আমরা যারা কোচিংএ যাই না তাদের সাথে খারাপ ব্যবহার করে। তারা পরীক্ষাতে সবসময় ফলাফলে পিছিয়ে থাকে। এতে করে নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা। তাই মানবন্ধনে ওই প্রধান শিক্ষক ও সভাপতির অপসারণ দাবি করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন