ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নাগরপুরে তীব্র গরমে ক্লান্ত পথচারীদের মাঝে পানি বিতরন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৬-৬-২০২৩ দুপুর ১২:৩৪
টাঙ্গাইলের নাগরপুরে তীব্র তাপদাহে ক্লান্ত পথচারী,শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে মিনারেল পানি বিতরণ করা হয়েছে।ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে সোমবার দিন ব্যাপী নাগরপুর বাজারে আগত পথচারী,শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে মিনারেল পানি বিতরণ করা হয়।
 
এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে বাজার করতে আসা এক স্কুল শিক্ষক বলেন, প্রচন্ড রোদে আমরা যারা বাজার করতে এসে শরীর ঘেমে লবনাক্ত পানি বের হওয়ার কারনে ক্লান্তিবোধ করছি,এসময় ডা.এম.এ.মান্নান সাহেব মিনারেল পানি পান করিয়ে আমাদের তৃষ্ণা মেটালেন। এটি একটি প্রশংনীয় কাজ।
 
মিনারেল পানি বিতরণের বিষয়ে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান গণমাধ্যমকর্মীদের জানান, তীব্র গরমে পথচারী,শ্রমিক ও ব্যবসায়ীদের তৃষ্ণা মেটাতেই এই আয়োজন। সোমবার থেকে বিনামূল্যে পানি ও শরবত খাওয়ানোর এই উদ্যোগ শুরু হয়েছে। যতদিন গরম থাকবে ততদিনই এই কার্যক্রম চলবে,ইনশাআল্লাহ। আগামীকাল থেকে এই কর্যক্রমের ব্যাপ্তি আরও বাড়বে,ইনশাআল্লাহ।
 
উল্লেখ্য,মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন,ফ্রি রক্ত গ্রুপিং নির্নয় কর্মসৃচী,দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ,মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান,করোনাকালীন মাস্ক বিতরন,সচেতনতা মৃলক লিফলেট বিতরন,রান্না করা খাবার বিতরন,শীর্তাতের মাঝে বস্ত্র বিতরণ, শুকনা খাবার বিতরন, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এই সেবামূলক প্রতিষ্ঠান।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী