ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাসিক নির্বাচনে ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনির প্রচার মিছিলে জনতার ঢল


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৩:৯
আসছে ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রার্থী ও ভোটারদের মাঝ উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন ওয়ার্ডে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। এরই ধারাবাহিকতায় ০৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জানে আলম খান জনির প্রচার মিছিলে বিপুল পরিমাণে নারী পুরুষের সমাগম ঘটে। এ সময় জনির সমর্থকরা পাড়ায় পাড়ায় ঘুড়ি প্রতীকের পক্ষে ভোট চান।
 
শুক্রবার (৯ জুন) বিকাল সাড়ে ৪ টায় রাজশাহী মহানগরীর সিএনবি মোড় থেকে এই প্রচার মিছিল শুরু হয়। মিছিলে কয়েক হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেন। 
কাউন্সিলর প্রার্থী মো: জানে আলম খান জনি রাজশাহীতে সমাজসেবক নামে পরিচিত।    তিনি তার বিভিন্ন উন্ন্য়নমূলক কাজের জন্য ৮নং ওয়ার্ডের ভোটারদের নিকট ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।
 
নির্বাচন সম্পর্কে জনি বলেন- আমি নির্বাচিত হলে ওয়ার্ডে নতুন মাত্রা যোগ হবে। আমার ওয়ার্ডের বেকার যুবকদের মানব সম্পদে রুপান্তরিত করবো। বর্তমান কাউন্সিলরের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। ওয়ার্ডবাসীর মনের মধ্যমনি হিসেবে পরিচিত এই জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী'র প্রচার মিছিলে জনতার ঢল নামে। প্রচার মিছিলে অংশ নেওয়া নারী পুরুষ স্লোগানে স্লোগানে কাউন্সিলর প্রার্থী জনির নানা  প্রসংশায় পঞ্চমুখ ছিলো। সসাধারণ মানুষের আশা কাউন্সিলর প্রার্থী জনির উন্নয়নের "ঘুড়ি প্রতীক" বিজয়ী হবে। প্রচার মিছিলটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও পাড়া মহল্লা প্রদক্ষিণ শেষে টিচার্স ট্রেনিং কলেজমাঠে এসে শেষ হয়।
ওয়ার্ডবাসী এ সময় অপর প্রার্থীদের বিষয়ে বলেন, তাঁরা ওয়ার্ডবাসীকে নিয়ে প্রচার মিছিল করতে অক্ষম। তাই অন্য প্রার্থীরা বহিরাগত মানুষ নিয়ে প্রচার মিছিল করছেন। তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোটায়। আজ এসে দেখে যান ওয়ার্ডবাসী কার মিছিল করছেন।   জানে আলম জনি গতবার মাত্র তিন ভোটে হেরে যান। এবার তার জয় নিশ্চিত বলে উল্লেখ করেন মিছিলে অংশ নেওয়া আমজনতা।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা