ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জামায়াতকে অনুমতি দেওয়ায় আ. লীগের নীতির পরিবর্তন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৬-২০২৩ বিকাল ৫:৪১

গত ১০ বছর পর জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোরে তাদের সভা সমাবেশ করতেই পারে।

রোববার দুপুরে রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। দেশের অনেক অনিবন্ধিত দলই বিভিন্ন প্রোগামের আয়োজন করে। অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ ইনডোরে করতেই পারে। তারা ইনডোরে সমাবেশ করতে চেয়েছিল সেটা কমিশনার যাচাই করে অনুমতি দিয়েছে।

মন্ত্রী বলেন, বাইতুল মোকাররমের উত্তর গেইটে তারা সমাবেশ করে থাকে। এসব সমাবেশে অনেক সময় আমরা দেখেছি তারা ভাঙচুর করেছে। এসব কিছু মাথায় রেখেই তাদেরকে ইনডোর সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, মো. মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর রাজধানী‌তে সমা‌বেশ করার অনুমতি পে‌য়ে‌ছে জামায়া‌তে ইসলামী। দল‌টি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শ‌নিবার সমা‌বেশ কর‌তে চাই‌লেও, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তা‌দের‌কে রমনার ই‌ঞ্জি‌নিয়ার্স ইনস্টি‌টিউশন মিলায়ত‌নে কর্মসূ‌চি পাল‌নের অনুম‌তি দি‌য়ে‌ছে। ত‌বে পুলিশ বলেছে, মি‌ছিল করা যা‌বে না। সড়কে যান চলাচলও বন্ধ করা যা‌বে না।

অনুমতির আবেদন করা জামায়াতের প্রতিনিধি দলের প্রধান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, পুলিশের প্রস্তাব মে‌নে নি‌য়ে‌ছেন কেন্দ্রীয় নেতারা। ‌ই‌ঞ্জি‌নিয়ার্স ইনস্টি‌টিউশন মিলায়ত‌নে সমা‌বেশ কর‌বে জামায়াত। পু‌লিশই ই‌ঞ্জি‌নিয়ার্স ইনস্টি‌টিউশন মিলায়ত‌নে সমা‌বেশ করার ব্যবস্থা ক‌রে দি‌য়ে‌ছে।

সব‌শেষ ২০১৩ সা‌লের ৮ ফেব্রুয়া‌রি ঢাকার ম‌তি‌ঝি‌লে সমা‌বেশ করার অনুম‌তি পে‌য়ে‌ছিল জামায়াত। এরপর থে‌কে ঝ‌টিকা মি‌ছি‌লে সীমাবদ্ধ জামায়া‌তের কর্মসূ‌চি।

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে