হুরুয়ারকান্দা ও মুসলিমপুর এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই
সুনামগঞ্জ সদরের সুরমা নদীর উত্তর পাশের সুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিমপুর ও হুরুয়ারকান্দা গ্রামের একটি সড়কে ওই এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। যুগে যুগে জনপ্রতিনিধি আসছে-যাচ্ছে এবং বারবার নির্বাচনের এলেই এলাকাবাসী প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতিও পাচ্ছেন। কিন্তু বাস্তবে সড়কের কোনো পরিবর্তন হচ্ছে না। প্রায় দেড় যুগ আগে মুসলিমপুর থেকে হুরুয়ারকান্দা গ্রাম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ মাটির রাস্তাটি হালকা মাটি দিয়ে করা হয়। তারপর হয়নি কোনো সংস্কার।
রাস্তাটির পাশ দিয়ে বয়ে গেছে সুরমা নদীর মরা খাল। ওই খালের উপরে একটি কালভার্ট রয়েছে। ওই কালভার্টের সাথে রাস্তার কোনো সংযোগ সড়ক নেই। কালভার্টের দুই পাশে নেই কোনো মাটির অস্তিত্ব। মাটি সরে গিয়ে মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এছাড়া মাটির ওই সড়কটির বিভিন্ন স্থান ভেঙে খালে পড়ে গিয়ে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিন দেখা যায়, প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কার না হওয়ায় অসংখ্য জায়গায় গর্ত সৃষ্টির কারণে যানবাহন ও মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটিতে বড় বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সুরমা ইউনিয়নের বালাকান্দাবাজার হয়ে মুসলিমপুর গ্রামের ওই সড়কটি দিয়ে এলাকাবাসী হাসপাতাল, স্কুল, কলেজ, আদালত, ব্যাংক, বীমা, পোস্ট অফিস, ইউনিয়ন পরিষদ, থানা ও জেলা শহরের হাটবাজারে যাতায়াত করতে হয়। সড়কটির বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অসংখ্য পথচারী ও এলাকাবাসীকে। দীর্ঘদিন ধরে রিকসা-ভ্যান চলাচল করতে না পারায় ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকার বৃদ্ধ, রোগী ও শিশু শিক্ষার্থীসহ কৃষি মালামাল বহনকারীদের। সামান্য বৃষ্টিতে সড়কে কাদায় একাকার হয়ে খুব খারাপ অবস্থার সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, একাধিকবার শুনেছি সড়কটির টেন্ডার হয়েছে। কিন্তু অদৃশ্য কারণে তার বাস্তবায়ন হচ্ছে না। তাই এলাকাবাসী সড়কটি পাকা করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন বলেন, মুসলিমপুর দক্ষিণ প্রান্ত থেকে বালাকান্দা বাজার হয়ে হুরুয়ারকান্দা গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত রাস্তার কাজ করার জন্য আমরা চেষ্টা করব এবং অচিরেই রাস্তার সংস্কার করা হবে।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
Link Copied