মনিরামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছরিকাঘাত
বার্মিজ চাকুসহ আটক কিশোর গ্যাংকে ছেড়ে দিলো পুলিশ!
মনিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে গুরুত্বর আহত করা হয়েছে। এ ঘটনায় বার্মিজচাকুসহ মুরাদ হোসেন নামের কিশোর গ্যাংকে স্থানীয় জনতা পুলিশে দেওয়ার পর রহস্যজনক কারণে ওই যুবককে ছেড়ে দেয় বলে অভিযোগ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন এলাকার জনসাধারন। সোমবার সন্ধ্যার পর উপজেলার গৌরপুর গ্রামের আমতলা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানাযায়, উপজেলার গৌরিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হাসিবুর রহমান গ্রামের একটি দোকান থেকে চা পান করে বাড়ি ফিরছিল। পাশ^বর্তী রতদিয়া গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে মুরাদ হোসেন, ওহাব আলীর ছেলে তামিম হোসেন, আজিজুর রহমানের ছেলে মুন্নাসহ ৭/৮ জন যুবক একই রাস্তায় যাচ্ছিল। এসময় হাসিবুর রহমানের সাথে মুরাদের ধাক্কা লাগায় ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায় কিশোর গ্যাং মুরাদসহ তার সঙ্গীয়রা হাসিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। হাসিবুরের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ধাওয়া দিয়ে ওই যুবকদের মধ্যে মুরাদ হোসেনকে একটি বার্মিজ চাকুসহ আটক করে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে তদন্ত কেন্দ্রের এসআই আসিকুর রহমান ও এএসআই ইমরান হোসেন ঘটনাস্থলে পৌছুলে ছুরিসহ মুরাদকে তাদের কাছে সোপর্দ করে। অভিযোগ রয়েছে জনতামরাদকে ছুরিসহ পুলিশের হাতে দিলেও টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে গুরুত্বর জখম হাসিবুর রহমানকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।আহত হাসিবুর রহমানের পিতা শফিকুল ইসলাম বলেন, তার ছেলে হাসিবুরের মাথায় এবং পিঠে ৮ জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। এক পর্যায় তিনি বলেন, পুলিশ টাকা নিয়ে ছুরিসহ আটক মুরাদকে ছেড়ে দিয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মুরাদকে ছুরিসহ আটক করে পুলিশের হাতে দেওয়া হলেও তাকে ছেড়ে দেওয়ায় জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে এসআই আসিকুর রহমান সাংবাদিক পরিচয় দিতেই ফোনটির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন দিরেও তিনি আর রিসিভি করেননি।মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার আশেক সুজা মামুন সাংবাদিকদের জানান, তিনি দুই পক্ষের মধ্যে গোন্ডগোলের বিষয়টি শুনেছেন। কিন্তু কাউকে আটকের পর ছেড়ে দেওয়া বিষয়টি তার জানা নেই।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান