বাংলাদেশকে ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এডিবি
বাংলাদেশকে ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ চার হাজার কোটি টাকার বেশি। মঙ্গলবার ফিলিপাইনে এডিবির প্রধান কার্যালয়ে এ ঋণ অনুমোদন করা হয়েছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এডিবি জানায়, বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা করতে এ ঋণ দেওয়া হচ্ছে। কোভিড অতিমারির পর অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ২০২১ সালের অক্টোবরে চালু হওয়া এডিবির কর্মসূচির অধীনে বাংলাদেশ এ সহায়তা পাচ্ছে। রাজস্ব আয় বাড়াতে সংস্কার এগিয়ে নিতে, সরকারি ব্যয় ও কেনাকাটায় স্বচ্ছতা বাড়াতে, রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানে সংস্কার ত্বরান্বিত করতে এবং ক্ষুদ্র ব্যবসায় কম সুদের ঋণের ব্যবস্থা করা এই কর্মসূচির উদ্দেশ্য।
প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক সময়ে চাপের মুখে আছে। এডিবির বাজেট সহায়তা রিজার্ভ কিছুটা বাড়াতে সহায়তা করবে। বাজেট সহায়তা হলো এক ধরনের ঋণ, যা নির্দিষ্ট উন্নয়ন প্রকল্পের বাইরে সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে উন্নয়ন সহযোগীরা দিয়ে থাকে।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার