ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ
আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ (মঙ্গলবার) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারে সে জন্য আমরা ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, গত ঈদে আলহামদুলিল্লাহ ভ্রমণটা যথেষ্ট স্বাচ্ছন্দ্য ছিল। অন্যান্য বছরের মতো এতো ভোগান্তি হয়নি। এ বছরও যাতে তেমন হয়, সেজন্য অনেকে মত প্রকাশ করেছেন ঈদের ছুটিটা ২৮ জুন থেকে হবে, যদি ২৭ তারিখ থেকে ছুটি দেওয়া যায়, সেটা কেবিনেট করতে পারে। আমরা কেবিনেটের দৃষ্টি আকর্ষণ করব। যদি কেবিনেট ২৭ তারিখ থেকে ছুটিটা অনুমোদন করে তাহলে মানুষের যাওয়া-আসার চাপ কম পড়বে। একটু নিরাপদে যেতে পারবে। ২৯ তারিখ আমরা ঈদ ধরে নিচ্ছি।
তিনি বলেন, আমরা সুপারিশ করব, এটা যদি গভর্নমেন্ট বিচার-বিবেচনা করে যে দুই-একদিন যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে হয় তো যাতায়াতের মধ্যে চাপটা একটু কম পড়বে।
মন্ত্রী বলেন, প্রতি বছর একটা সমস্যা হয়, কোরবানির পশুর হাট রাস্তার ওপর। এই বার এটা কঠিনভাবে নিরুৎসাহিত করা হয়েছে। প্রশাসনকে বলা হয়েছে স্থানীয় প্রশাসন যেন অত্যন্ত সচেতন থাকে, কোনো অবস্থাতেই গরুর হাট, কোরবানির হাট রাস্তার ওপর বসার অনুমতি তো দেবেই না, বসতে যাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সচেতন থাকবে।
শাফিন / শাফিন
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের
বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
হাসিনা ভারতে বসে যা করছেন, বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত